বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম আজ ০৫ অক্টোবর সোমবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক জনাব এডভোকেট শেখ আনসার আলীকে (৭৮) দেখতে যান।এসময় তার পাশে কিছু সময় অতিবাহিত করেন। তিনি তার চিকিৎসার ব্যাপারে সার্বিক খোঁজ-খবর নেন এবং তার আশু রোগমুক্তি কামনা করে পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন।

উল্লেখ্য তিনি মস্তিস্কের রক্তক্ষরণ জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতিকুর রহমান। কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু, পল্টন থানা ফেডারেশনের উপদেষ্টা শাহিন আহমেদ খান প্রমুখ।





