বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক মহান স্বাধীনতার ৫০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ঘোষিত কর্মসূচিতে অংশ নিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ বলেছেন, একুশ শতাব্দীর এই যুগেও শ্রমিককে তার নায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। স্বাভাবিক কর্মঘন্টার অধিক কাজ করানো হচ্ছে। অতিরিক্ত সময়ের মজুরি দেওয়া হচ্ছে না। কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার শ্রমিকদের চিকিৎসার খরচ দেওয়া হয়না। শ্রমিক তার প্রাপ্য মজুরি থেকে অনেক কম অর্থ দিয়ে ঠকানো হচ্ছে। এমতাবস্থায় শ্রমিকের নায্য অধিকার আদায়ের জন্য আমাদেরকে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
শ্রমিকের অক্লান্ত পরিশ্রমের নায্য মজুরী আদায়ের জন্য সুষ্ঠু শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই। পৃথিবীর আদর্শিক শ্রমনীতি হচ্ছে ইসলাম প্রদত্ত শ্রমনীতি। তাই ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য সকল শ্রমজীবীদের নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন সময়ের দাবী। তাহলে অসহায় মেহনীতি শ্রমজীবীরা তাদের নায্য অধিকার বুঝে পাবে।
স্বাধীনতার ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে একই দিনে নিম্মোক্ত শাখায় কেন্দ্রীয় কর্মসূচি পালিত হয়েছে
নারায়ণগঞ্জ জেলা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে অনাথ ও পথশিশুদের খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি ডাঃ আজগর আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রাব্বানী। বিশেষ অতিথি ছিলেন জেলার প্রধান উপদেষ্টা মমিনুল হক, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক এস এম শাজাহান। এই সময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানার উপদেষ্টা মাওলানা সাইফুল্লাহ কামাল, ফেডারেশনের মহানগরীর সহ-সভাপতি মুন্সি মুহাম্মদ আব্দুল্লাহ ফাইসুল, মাওলানা আব্দুল হাই, কার্যনির্বাহী সদস্য এরশাদ খান প্রমুখ।
নারায়ণগঞ্জ মহানগরী
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মহানগরী সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন মুন্নার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক এস এম শাজাহান। এই সময় আরো উপস্থিত ছিলেন সিদ্দিরগঞ্জ দক্ষিণ থানা উপদেষ্টা কফিলউদ্দিন আহমাদ, ফেডারেশনের মহানগরীর সহ-সভাপতি মুন্সি মুহাম্মদ আব্দুল্লাহ ফাইসুল, মাওলানা আব্দুল হাই, কার্যনির্বাহী সদস্য এরশাদ খান প্রমুখ।
চট্টগ্রাম মহানগরী
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর চট্টগ্রাম মহানগরী হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক কল্যাণ ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হোটেল এন্ড রেস্টুরেন্টের মহানগরী সহ-সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ উসমানীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের মহানগরীর দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরুন্নবী। এই সময় আরো উপস্থিত ছিলেন মহানগরী সহ-সভাপতি বেলায়েত হোসেন, মোহাম্মদ হাসান, আলামীন হোসেন, কামাল হোসেন প্রমুখ।
অন্যদিকে নগরীর আলকরন ওয়ার্ডে শ্রমিকদের মাঝে মশারি বিতরণ করেছেন ফেডারেশনের মহানগরী সহ-সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভূঁইয়া। এই সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি শহিদুল হাসান।

ঢাকা জেলা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলার দোহার থানার উদ্যোগে কৃষক শ্রমিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভাপতি নুর এ আলম ঝিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের ঢাকা জেলা সভাপতি আব্দুল্লাহ হীরা।
নোয়াখালী জেলা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলার বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয় সাংগঠনিক থানার উদ্যোগে শ্রমিক পরিবারের সন্তানদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। থানা সভাপতি মাওলানা ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের জেলা সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম।






